| |
| আবশ্যিকভাবে পালনীয় শর্তাবলী :
=> সকল ছাত্র-ছাত্রীদের ৭৫% উপস্থিতি নিশ্চিত করতে হবে অন্যথায় বোর্ড ও প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত জরিমানা সহ সকল সিদ্ধান্ত মেনে নিতে হবে।
=> নির্ধারিত পোশাক ,লগো ও আইডি কার্ড সহ নির্ধারিত সময়ে কলেজে উপস্থিত থাকতে হবে।
=> প্রতি মাসের বেতন প্রতি মাসেই গ্রহণ করা হয়, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের পরে আরোপিত জরিমানা সহ বকেয়া বেতন প্রদান করতে হবে।
=> অভিভাবকের সম্মতি ছাড়া ক্লাস চলাকালীন সময়ে কলেজ ত্যাগ করতে পারবে না ।
=> কলেজে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না। কারণবশত নরমাল মোবাইল নিয়ে আসতে পারবে ।
=> কলেজের সকল পরীক্ষায় অংশগ্রহণ ও উর্ত্তীণ হতে হবে, অন্যথায় জরিমানা সহ কলেজের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি বাতিল সহ যে কোন সিদ্ধান্ত মেনে নিতে হবে।
=> প্রতিষ্ঠানের ভিতরে বা বাহিরে প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীদের সাথে কারো কোন সমস্যা
হলে প্রথমে অফিসে অবগত করতে হবে, প্রয়োজনে অভিভাবককে অবহিত করণ,
অভিভাবক ব্যতীত অন্য কাউকে সম্পৃক্ত করা যাবে না।
=> প্রতিষ্ঠানের অভ্যন্তরে রাজনীতি চর্চা করা যাবে না এবং প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল
থাকতে হবে ।
=> কোন শিক্ষার্থী কোন কারণে কলেজ পরিবর্তন বা পড়াশোনা বন্ধ করতে চাইলে কলেজের ০২ (দুই) বছর এর বেতন পরিশোধ করে লিখিত আবেদন করতে হবে ।
পরীক্ষা পদ্ধতি বেতন ও ফি সংক্রান্ত তথ্যাদি:
=> ভর্তি ফি: ৪,৫০০/- (পূর্বে ছিল ৪,৯০০/-)
=> প্রতি মাসের বেতন ৮০০ টাকা (প্রতি মাসেই গ্রহণ করা হয়)
=> প্রতিমাসে মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে (অকৃতকার্য/অনুপস্থিত হলে পরীক্ষার ফি লাগবে)
প্রথম বর্ষ
=> (সম্ভাব্য) ফার্স্ট সেমিস্টার, অর্ধ-বার্ষিক, (পরীক্ষার ফি ১,০০০/- টাকা)
=> ১ম বর্ষ সমাপনী (পরীক্ষার ফি ১,০০০/-) টাকা
দ্বিতীয় বর্ষ
=> উত্তীর্ণ শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষে ভর্তি (ভর্তি ফি: ৪,৫০০/-) টাকা
=> প্রি টেস্ট (পরীক্ষার ফি : ১,০০০/-) টাকা
=> টেস্ট পরীক্ষা (পরীক্ষার ফি: ১,৫০০/-) টাকা
=> ফরম ফিলাপ (বোর্ড-নির্ধারিত)
=> বিশেষ দ্রষ্টব্য: বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের প্রতি বছরে একবার ল্যাব ফি (১০০০/-) প্রদান করতে হবে ।
যেকোনো পরিস্থিতিতে বা কারণে কলেজ কর্তৃপক্ষ যে কোন সিদ্ধান্ত
আলোচনা সাপেক্ষে পরিবর্তন ও পরিমার্জন করতে পারবে।
=> যে সকল শিক্ষার্থী বাসায় পর্যবেক্ষণের অভাবে বা অন্য কোনো কারণে পড়ার
পরিবেশ নেই তাদের জন্য কলেজের তত্ত্বাবদানে প্রত্যেক পরীক্ষার পূর্বে নূন্যতম
১ মাস (অভিভাবক অনুরোধে সময় বৃদ্ধি পেতে পারে) ডে-কেয়ার এর ব্যবস্থা আছে।
|